প্রধান সূচি

ভান্ডারিয়ার ইউএনও’র বিদায় সংবর্ধনা

ভান্ডারিয়া প্রতিনিধি :

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল কুদ্দুসকে উপ-পরিচালক বিসিএস প্রশাসন একাডেমী পদে পদোন্নতিজনিত বদলির কারণে রবিবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদ সভাকক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ।

ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদারের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী ইউএনও মোহাম্মদ রুহুল কুদ্দুস, নবাগত ইউএনও শাহীন আক্তার সুমী, নবাগত ইউএনওর স্বামী ঢাকার রাজারবাগের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মুস্তাফিজুর রহমান, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ভান্ডারিয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার, জাতীয়পার্টি জেপি’র ভান্ডারিয়া উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান টুলু, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারিক জোমাদ্দার প্রমূখ।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মামুন, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না, ইকড়ি ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কিরণ চন্দ্র বসুসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পৌর কাউন্সিলর, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বন্দর ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিদায়ী ও নবাগত ইউএনওকে উপজেলা পরিষদ, প্রশাসন ও ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এছাড়া বিকেলে ভান্ডারিয়া পৌরসভার উদ্যোগে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে বিদায়ী প্রশাসককে পৃথকভাবে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial