প্রধান সূচি

পৈত্রিক সম্পতি দখলের চেষ্টা।। বাগেরহাটে হুমকীর মুখে একটি পরিবার

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাট সদর উপজেলার ষাটগুম্বুজ ইউনিয়নের চুনাখোলা গ্রামের ইসলাম হাওলাদার নামের এক ব্যক্তি’র পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অব্যাহত হুমকীর মুখে ইসলাম হাওলাদার ও তার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে এমন অভিযোগ এনে প্রতিপক্ষ তৈমুর হাওলাদার ও তার বাহিনীর বিরুদ্ধে বাগেরহাট জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ সুপার বরাবর অভিযোগে জানা গেছে, ষাটগুম্বুজ ইউনিয়নের চুনাখোলা গ্রামের বাসিন্দা ইসলাম হাওলাদার চাকুরীর সুবাধে পার্শ্ববর্তী পিরোজপুর জেলায় অবস্থান করতে হয়। এ সুযোগে তার প্রতিবেশি তালিকাভুক্ত রাজাকার মৃত শাহজুদ্দিনের ছেলে ভূমিদস্যু তৈমুর হাওলাদার ও তার বাহিনী ইসলাম হাওলাদারের ভোগদখলকৃত পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালায়। খবর পেয়ে ইসলাম হাওলাদার বাড়ীতে এসে ঘটনার প্রতিবাদ করলে তৈমুর ও তার লোকজন ইসলাম হাওলাদারসহ তার পরিবারকে জীবন নাশের হুমকী দেয়।

ইসলাম হাওলাদার বলেন, তৈমুর আমার মেঝো চাচার ছেলে। সে এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। তার একটি নিজস্ব বাহিনী রয়েছে। যে কারনে ভয়ে এলাকার কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। তার অত্যাচার থেকে তার আপন বোনরা পর্যন্ত রক্ষা পায়নি। তার বোন আনোয়ারা ও মনোয়ারা বেগমের পৈত্রিক সূত্রে পাওয়া জায়গা সে জোরপূর্বক দখল করে নিয়েছে। এছাড়া আমার নিঃসন্তান ফুফু ফাতেমা বেগম ভরণপোষন দেওয়ার কথা বলে তার জমি লিখে নিয়েছে। এখন তাকে খেতেও দেয় না। সে এখন খেয়ে না খেয়ে মানবেতন জীবন যাপন করছে।

এ বিষয়ে তৈমুর হাওলাদারের সাথে কথা হলে সে তার বিরুদ্ধে করা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি জোর করে কারো জমি দখল করিনি। ইসলাম আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial