কাউখালীতে দুই জেলেকে জরিমানা
কাউখালী প্রতিনিধি :
জেলার কাউখালী উপজেলায় কচাঁ নদীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে দুই জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাবণী চাকমা এ জরিমানা করেন।
জরিমানাকৃতরা হলেন, উপজেলার বেকুটিয়া গ্রামের জাফর আলী হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হোসেন হাওলাদার (২৮) ও জামিল হোসেন হাওলাদার (২০)।উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান, রবিবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ কঁচা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ মিটার বাঁধা জাল জব্দ করে। এ সময় জাহাঙ্গীর হোসেন ও জামিল হোসেন নামে দুই সহোদর জেলেকে আটক করেন। পরে দুপুরে দুই জেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
Please follow and like us:
« ভান্ডারিয়ার ইউএনও’র বিদায় সংবর্ধনা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামির ফাসিঁর দাবীতে মানববন্ধন »
