স্বরূপকাঠীতে পাওনা টাকা চাইতে গিয়ে দুই গ্রুপের সংর্ঘর্ষ : মহিলাসহ আহত-৩
স্বরূপকাঠীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘর্ষে এক মহিলাসহ তিনজন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে মোঃ সোহাগ (২৮) নামের এক যুবকের বাম চোখের নিচে ভাংগা গ্লাসের আঘাতে গুরুতর জখম হওয়ায় তাকে বরিশাল শেবাচিমে হাসপাতলে প্রেরণ করা হয়েছে। আহত আঃ জলিল (৬৫) ও আসমা বেগমকে (২৬) স্বরূপকাঠী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে থানার পাশেই জগৎপট্টি মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানাগেছে, জগৎপট্টি গ্রামের সালাউদ্দিন নামের এক যুবক একই গ্রামের যুবলীগ নেতা রাজিবের কাছে তার পাওনা টাকা চাইতে যান। এ সময় অশালীন ভাষা ব্যবহার করায় দু‘পক্ষের মধ্যে ঝগড়া বেধে যায়। এক পর্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে রাজিব সমর্থক সোহগের চোখের নিচে ভাংগা গ্লাসের আঘাতে জখম হয়। পরে মারামারি খবর পেয়ে সালাউদ্দিনের বৃদ্ধ পিতা জলিল মিয়া ঘটনাস্থলে আসেন। এ সময় সালাউদ্দিনের বাবাকে পেয়ে প্রতিপক্ষরা বেদম মারপিট করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
