প্রধান সূচি

খুলনা থেকে কলকাতার উদ্দেশে মৈত্রী এক্সপ্রেস

খুলনা রেল ষ্টেশন থেকে ভারতের কলকাতার উদ্দেশ্যে মৈত্রী এক্সপ্রেস–২ যাত্রা শুরু করেছে। আজ শনিবার সকাল ৮টা ১০ মিনিটে ট্রেনটি খুলনা ছেড়ে যায়। ট্রেনটি সকাল ১০ টার পর বেনাপোল সীমান্তে পৌঁছালে সেখানে রেল মন্ত্রী মুজিবুল হক মৈত্রী এক্সপ্রেসকে স্বাগত জানান।

খুলনা ষ্টেশন মাষ্টার কাজী আমিরুল ইসলাম জানান, সরকারি ৩৯ জন কর্মকর্তা নিয়ে মৈত্রী এক্সপ্রেস যাত্রা শুরু করেছে। এছাড়া বেনাপোল পযর্ন্ত খুলনা ২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান এই ট্রেনে রয়েছেন।

শীততাপ নিয়ন্ত্রিত ৪টি এবং একটি খাবার বগিসহ মোট ৫টি বগি নিয়ে এই মৈত্রী এক্সপ্রেসটির চালক হিসাবে রয়েছেন লোকো মাষ্টার আব্দুল হাকিমসহ তার ৪ জন সহকারী।

মৈত্রী এক্সপ্রেসটি সামনে ভারত-বাংলাদেশের প্রধান মন্ত্রীর ছবি দিয়ে ব্যানারে লেখা রয়েছে, ‘বাংলাদেশ ভারতের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক’।

শনিবার ট্রেনটি খুলনা থেকে ছেড়ে সরাসরি বেনাপোল বন্দর হয়ে কলকাতা গিয়ে পৌঁছাবে। আগামীকাল রবিবার সকাল ৮টায় পুনরায় ট্রেনটি খুলনার উদ্দেশ্যে রওনা হবে।

খুলনা রেল ষ্টেশন ম্যানেজার জানান, এখনও মৈত্রী এক্সপ্রেসটি খুলনা-কলকাতা ভাড়া নির্ধারণ করা হয়নি।

এদিকে দীর্ঘদিন পর খুলনার সাথে কলকাতার ট্রেন যোগাযোগ চালু হওয়ায় অনেক উৎসুক জনতা সকালে ষ্টেশনে আসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial