প্রধান সূচি

হত্যা মামলার সাক্ষ্য দিতে না আসায় তদন্ত কর্মকর্তার দন্ড

স্টাফ রিপোর্টার :

হত্যা মামলায় সাক্ষ্য দিতে না আসায় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের এসআইকে দন্ড দিয়েছে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত। আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ পুলিশ কর্মকর্তাকে ২৫০ টাকা জরিমানা অনাদায়ে পাঁচ মাসের কারাদন্ড দিয়েছেন। সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মনিরুল কবির বর্তমানে বাগেরহাটের চিতলমারী থানার এসআই হিসেবে কর্মরত।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৬ ফেব্রুয়ারি পিরোজপুর পৌর এলাকার ছোট খলিশাখালী গ্রামের জাহিদুল মৃধা খুন হন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে তদন্ত কর্মকর্তার দায়িত্ব পান পিরোজপুর থানার তৎকালীন এসআই মনিরুল কবির। মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচার শুরু হলে গত বছরের ২৩ আগস্ট মনিরুল কবিরকে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য সমন জারি করা হয়। কিন্তু তিনি আদালতে হাজির হননি। এরপর তাঁকে আদালতে হাজির হওয়ার জন্য সাতবার সমন জারির নির্দেশ দেন আদালত। গত ১৪ ফেব্রুয়ারি আদালত মনিরুল কবিরের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপরও সে আদালতে হাজির না হওয়ায় ন্যায় বিচারের স্বার্থে ফৌজদারী কার্যবিধির ৪৮৫ এ (১) ধারা মতে মনিরুল কবিরকে এই দন্ডের নির্দেশ দেয়া হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial