জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে বর্ণাঢ্য র্যালী
স্টাফ রিপোর্টার :
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পিরোজপুরে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়।
এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী তোফায়েল হোসেন, অরিতিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) রিয়াজউদ্দিন পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান খালেক, নেজারত ডেপুটি কালেক্টর আস সাদিকুজ্জামান, পিরোজপুর শেখ রাসেল ক্রীড়া চক্রের জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, জেলা ক্রীড়া সংস্থার সাহাদাত হোসেন, পৌর কাউন্সিলর আব্দুস সালাম মধু ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
