প্রধান সূচি

জনপ্রতিনিধিরা দুর্নীতি মুক্ত থাকলে দেশ ও সমাজ থেকে দুর্নীতি হ্রাস পাবে …. হাবিবুর রহমান মালেক

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুরের পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক বলেছেন, জনপ্রতিনিধিরা দুর্নীতি মুক্ত থেকে এ প্রবণতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে দেশ ও সমাজ থেকে স্বাভাবিকভাবেই দুর্নীতি হ্রাস পাবে। নিজেদের পরিবার, সন্তান ও স্বজনদের দুর্নীতি মুক্ত করার জন্য সম্মিলিত চেষ্টা চালাতে হবে। তবেই আমরা দুর্নীতির অভিশাপ থেকে রেহাই পাবো।

দুর্নীতি প্রতিরোধে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের সমন্বয় বৃহস্পতিবার পিরোজপুর পৌরভবনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধিদের দুর্নীতির বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি জনগণকে সচেতনভাবে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় দুপ্রক জেলা কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিটির সম্পাদক মোঃ মুনিরুজ্জামান নাসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মন্টু, ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন স্বপন, পৌর কাউন্সিলর মিনারা মাহবুব ও সাদুল্লাহ লিটন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোল্লা লিয়াকত আলী, ইউপি সদস্য শাহানাজ বেগম হ্যাপী, মাসুদ করিম, নূরুল ইসলাম, বখতিয়ার হোসেন খোকন প্রমুখ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial