সাংবাদিক শওকতের পিতার মৃত্যুতে মফস্বল সাংবাদিক ফোরামের শোক
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ভোরের দর্পণ ও দেশ সংযোগ পত্রিকার সাংবাদিক মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট কমিটির সদস্য সৈয়দ শওকত হোসেনের পিতা অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা সৈয়দ মতিয়ার রহমান (৮০) সোমবার দিবাগত রাত ৯টায় খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে …. রাজিউন)। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ অশংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ যোহর রায়েন্দা বাসষ্ট্যান্ডে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক সৈয়দ শওকত হোসেনের পিতার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বাগেরহাট মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সহ-সম্পাদক রিফাত আল মাহামুদ, কোষাধ্যক্ষ ইয়ামিন আলী, সদস্য হেদায়েত হোসেন লিটন, আকমল উদ্দিন সাখি, মনজুরুল ইসলাম, অরিমদম দেবনাথ, মোল্লা আঃ রব, এস এম রাজ, মীর জায়সী আশরাফি জেমস, সুমন খান, মামুন আহম্মেদ, রুহুল আমিন বাবু, রাফা শেখসহ বাগেরহাট কমিটির সদস্যবৃন্দ।
