প্রধান সূচি

পাইকগাছায় শিক্ষক ও শিক্ষার্থীকে নতুন পোশাক বিতরণ

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছার ঐতিহ্যবাহী সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পোশাক বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, ওসি মারুফ আহম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, এসআই এনায়েত শিকদার, পরিচালনা পর্ষদের সদস্য মোস্তফা সানা, সুব্রত সানা, পলাশ ঢালী, মনোজিৎ ঢালী ও জুলেখা বেগম।

স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জয়দেব চন্দ্র রায়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আজিজুর রহমান লাভলু, আবুল কাশেম সরদার, ঠাকুর দাশ সরকার, রাজেশ মন্ডল, সিদ্দিকুর রহমান আব্দুস সবুর, আনিছ সানা, কল্যাণী রানী মন্ডল, জেসমিন সুলতানা, নাছিমা বেগম,  সাবেক ইউপি সদস্য মাহবুব জোয়াদ্দার, আনসার গাজী, শওকত  আলী সরদার, গাজী শহীদুল ইসলাম খোকন, শিক্ষক বিরেন্দ্র কিশোর মন্ডল, অপূর্ব কুমার রায়, নির্মল চন্দ্র বৈরাগী, শংকর চন্দ্র সানা, আব্দুল গফুর বিশ্বাস, পরিমল চন্দ্র মন্ডল, অসিম চন্দ্র সানা, গৌরাঙ্গ ঢালী, লতিকা ঢালী, প্রতিমা ব্যানার্জী, জোবায়ের হোসেন, সুশিলন প্রতিনিধি সিদ্দিকুর রহমান, শিক্ষার্থী  দ্বীপা মন্ডল, সাথী সানা, বিশাখা মন্ডল ও মিতা সানা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও ২৫০জন শিক্ষার্থী উন্নত মানের নতুন পোশাক প্রদান করা হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial