প্রধান সূচি

চিতলমারীতে গুণিজন সংবর্ধনা

চিতলমারী প্রতিনিধি :

বাগেরহাটের চিতলমারীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণিজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার রাত ৮ টায় চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে স্বেচ্ছাসেবী সংগঠন শেখ রুস্তম আলী ফাউন্ডেশনের উদ্যোগে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণিজন সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ মোঃ মোহাসীন রেজা, প্রাথমিক স্তরে জাতীয় পর্যায়ে পল্লীগীতিতে প্রথম স্থান অর্জনকারী মেরিন খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও নৃত্যকলা কর্তৃক আয়োজিত দেশব্যাপী নৃত্য প্রতিযোগিতা সেরা দশে তৃতীয় স্থান অর্জনকারী সেফা কাজী ও জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশব্যাপী চ্যাম্পিয়ন এমিলি আক্তার মিলকিকে সংবর্ধনা দেয়া হয়।

শেখ রুস্তম আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রাশেদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চিতলমারী উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সুখময় ঘরামী, অধ্যক্ষ মোঃ মোহাসীন রেজা, স্বপন কুমার রায়, জাতীয় শ্রমিক লীগ চিতলমারী উপজেলার শাখার সভাপতি শেখ আতিয়ার রহমান, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হেলেনা পারভীন, তরুন সমাজ সেবক শেখ নজরুল ইসলাম, সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি শেখ মতিয়ার রহমান শেখ,  উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ, শেখ রুস্তম আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক চন্দ্র শেখর মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান রামকৃষ্ণ বিশ্বাস, নির্বাহী ট্রেজারার সঞ্জয় কুমার মন্ডল, নির্বাহী সদস্য সুরঞ্জন কুমার দেবনাথ, অনুপ বিশ্বাস প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালণে ছিলেন প্রভাষক প্রদীপ মন্ডল ও সহকারি শিক্ষিকা লিলি মজুমদার।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial