প্রধান সূচি

মঠবাড়িয়ায় অপহৃত শিশু উদ্ধার

মঠবাড়িয়া প্রতিনিধি :

জেলার মঠবাড়িয়া উপজেলায় সাবেক দুলাভাই কর্তৃক ময়না আক্তার রিয়া (৭) নামের এক শিশু শ্যালিকাকে অপহরণের তিন দিন পর থানা পুলিশ আজ সোমবার সকালে উদ্ধার করেছে। পাশ্ববর্তী বামনা উপজেলার ডৌয়াতলা বাজার থেকে সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজের নেতৃতে ওই অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। রিয়া আক্তার উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের কালাম ঘরামীর মেয়ে ও স্থানীয় বকসীর ঘটিচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে উপজেলার কুমিরমারা গ্রামের শাহ আলমের পুত্র রাসেল মিয়া দীর্ঘদিন আগে ডিভোর্স দেয়া স্ত্রী কেয়াকে পুনরায় বিয়ে করতে চায়। এতে সাবেক স্ত্রী কেয়া রাজী না হওয়ায় গত শুক্রবার বিকেলে ক্ষুব্ধ হয়ে রাসেল সাবেক স্ত্রীর ছোট বোন রিয়া আক্তারকে বাড়ির সামনে থেকে নতুন জামা কিনে দেওয়ার কথা বলে তুলে নিয়ে যায়। পরে রাসেল মুঠোফোনে পরিবারকে জানায় কেয়াকে তার সাথে পুনরায় বিয়ে না দিলে সে রিয়াকে ফেরত দিবে না। এ ঘটনার পরদিন রিয়ার মা লাইলী আক্তার বাদী হয়ে রাসেলকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ কে.এম. তারিকুল ইসলাম জানান, ওই শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য সোমবার পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial