প্রধান সূচি

পিরোজপুরে কচি-কাঁচা বম্বে সুইটস্ সংগীত প্রতিযোগিতার জেলা পর্যারের বাছাই অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার :

জাতীয় সংগীতকে শুদ্ধ উচ্চারনে গাওয়া এবং বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পিরোজপুরে কচি-কাঁচা বম্বে সুইটস্ সংগীত প্রতিযোগিতা-২০১৭’র জেলা পর্যায়ের বাছাই অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমাবর সকালে শহরের পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বম্বে সুইটস্ এর আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুুল লতিফ মজুমদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষাকর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল, বম্বে সুইটস্ আঞ্চলিক ব্যবস্থাপক ফখরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়।

জেলা পর্যায়ে ক ও খ গ্রুপে মোট ১৮ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

ক বিভাগে শুদ্ধ জাতীয় সংগীতে প্রথম স্থান অধিকার করেন পালপাড়া প্রাথমিক বিধ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী অবনী দাশ চৈতী এবং খ বিভাগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান  প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন কাউখালী এসবি সরকারী বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী ন¤্রতা কর্মকার।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বপালন করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু ও গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিজয়ী প্রতিযোগীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্র্রহণ করবে এবং তাদের যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করবে বম্বে সুইটস্ কোম্পানী।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial