প্রধান সূচি

পাইকগাছা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছা পৌর সদরের টাউন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারীর সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার, সাবেক কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্ত, প্রভাষ চন্দ্র মন্ডল, কাউন্সিলর কবিতা দাশ, এসএম তৈয়েবুর রহমান, সাংবাদিক জিএ রশীদ, প্রধান শিক্ষক সেলিনা পারভীন, যুবলীগনেতা জগদীশ চন্দ্র রায়, শেখ জাহিদুল ইসলাম ও আজিবর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন দিপক কুমার। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial