পাইকগাছায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফেরমোন ট্রাপ বিতরণ
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় বিনামূল্যে কৃষকের মাঝে বীজ, সার ও ফেরমোন ট্রাপ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আ’লীগনেতা অধ্যক্ষ লুৎফর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাবেক কৃষি কর্মকর্তা আহম্মদ আলী মোড়ল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুণ কুমার পাল। বক্তব্য রাখেন কৃষক আজহারুল ইসলাম লাভলু, সোহরাব হোসেন, রেখা দাশ ও চন্দনা দাশ। অনুষ্ঠানে খরিপ-১ (২০১৭/১৮) মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় ১৪০ জন কৃষককে মাথাপিছু বিআর- ২৬ ধানের ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ডিএপি-১০ কেজি, এমওপি- ১০ কেজি, ১০০ জন কৃষককে মেরিকা ধানের ১০ কেজি বীজ ২০ কেজি ইউরিয়া, ডিএপি-১০ কেজি, এমওপি- ১০ কেজি ও ২০জন কৃষককে বিষ মুক্ত সবজী উৎপাদনের জন্য ফেরমোন ট্রাপ বিতরণ করা হয়।
