প্রধান সূচি

উত্তর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী পোষ্টারে ছেয়ে গেছে কাউখালী

রবিউল হাসান রবিন, কাউখালী প্রতিনিধি :

কাউখালী উপজেলা শহরে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। ছেয়ে গেছে নির্বাচনী পোষ্টারে। কাউখালীর উত্তর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে সামনে রেখে ছোট-বড় নানা পোষ্টার ব্যানার গলি থেকে শুরু করে প্রায় সব খানে সাটানো।

আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে কাউখালীর উত্তর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন। আসন্ন নির্বাচনকে ঘিরে জমজমাট প্রচারণায় শহরের অলি-গলি ও মহল্লা-পাড়ায় ছেয়ে গেছে নির্বাচনী পোষ্টারে।

নির্বাচনে সভাপতি পদে বিপুল চন্দ্র সাহা (মাছ) ও মোঃ রেজাউল করিম (চেয়ার), মোঃ শাহ কাইউম হাওলাদার (ছাতা) প্রতীক নিয়ে নিরলসভাবে ভোটারদের দ্বারে দ্বাওে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। সাধারন সম্পাদক পদে অলোক কর্মকার (মই), জাকির হোসেন নসু (ফুটবল) ও সজল দত্ত (কাপ পিরিচ) প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জাকির হোসেন (দোয়াত-কলম), শুভ কর্মকার (টিউবয়েল) প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। প্রচার সম্পাদক মোঃ আল-আমিন রাজা টেলিফোন), নিরাঞ্জন মন্ডল (উড়োজাহাজ) প্রতীক নিয়ে নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

নির্বাচনে ৪৯৭জন ভোটার সভাপতি-সম্পাদকসহ মোট ৯ টি পদের মধ্যে ৪টি পদে মোট ১০ জন প্রতিদ্ব›দ্ধীকে ভোট দিবেন।

ইতিমধ্যে কোনো প্রতিদ্বন্দি না থাকায় কোষাধ্যক্ষ পদে বাদল দেবনাথ, দপ্তর সম্পাদক পদে অলিউর রহমান খোকন, ক্রীড়া সম্পাদক পদে মিজানুর রহমান লিমন, সাংস্কৃতিক সম্পাদক পদে পার্থ প্রতিম সমদ্দার, সমাজসেবা সম্পাদক পদে আহসান হাবিব সিদ্দিক বিনা  প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial