বাগেরহাটে সৃজনশীল মেধা প্রতিযোগীতার পুরুস্কার বিতরন
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে সৃজনশীল মেধা অম্বেষন প্রতিযোগীতার পুরুস্কার বিতরন করা হয়েছে। বুধবার বিকালে শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে এ পুরুস্কার বিতরন করা হয়। জেলা শিক্ষা অফিসার জাকিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শাহীন হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্ত্তি, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিচাঁদ বিশ্বাস, আল ইসলাহ একাডেমির প্রধান শিক্ষক আঃ রাজ্জাক। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস আয়োজিত জেলা পর্যায়ের এ প্রতিযোগীতায় বাগেরহাট সদর উপজেলা থেকে ৬ জন, মোড়েলগঞ্জ, মোংলা, ফকিরহাট, কচুয়া, শরণখোলা ও রামপাল উপজেলা থেকে ১ জন করে মোট ১২ জন শিক্ষার্থী বিজয়ী হয়। পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন।
