প্রধান সূচি

বাগেরহাটে প্রকাশ্যে শ্রমিকলীগ নেতা দুর্বৃত্তদের হামলায় আহত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে আব্দুল বারেক ব্যাপারী (৫৪) নামে শ্রমিকলীগের এক নেতাকে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। তাকে বাগেরহাট সদর হাসপাতাল থেকে গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে দড়াটানা পানি উন্নয়ন বোর্ডের অফিস সংলগ্ন বটতলায় হাতুড়ি ও লোহার রড দিয়ে ৪/৫ জনের একদল দুর্বৃত্ত বেপরোয়া পিটিয়ে অচেতন অবস্থায় তাকে রাস্তার ওপর ফেলে রেখে বীরদর্পে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে আনেন।

আহতের সহোদর আব্দুস সোবাহান ব্যাপারী জানান, বুধবার দুপুর ১২ টার দিকে তার ভাই আ: বারেক বাজার থেকে দড়াটানা কেবি সংলগ্ন বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বটতলা নামকস্থানে ইরান, কোরবান ও মাফুজের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা করে। তারা প্রকাশ্য দিবালোকে লোহার রড ও হাতুড়ি দিয়ে মাথা, হাত-পা সহ সারা শরীরে বেপরোয়া পিটিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে মৃত ভেবে রাস্তার ওপর তাকে ফেলে রেখে বীরদর্পে চলে যায়। পরে তাকে অচেতন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। এঘটনায় তার ভাই পুলিশে অভিযোগ করেছেন।

পুলিশ সুপার জানান, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশী অভিযান চালানো হয়। দ্রুত হামলাকারীদের আটক করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial