প্রধান সূচি

পিরোজপুরে মাদক মামলায় যুবকের সাত বছরের কারাদন্ড

স্টাফ রিপোর্টার :

পিরোজপুরে মাদক ব্যবসায়ের দায়ে এক যুবকের সাত বছরের কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। ১১ জন স্বাক্ষির সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার বিকালে জেলা ও দায়রা জজ মোঃ গোলাম কিবরিয়া এ আদেশ দেন। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

দন্ডপ্রাপ্ত আসামী প্রদীপ সাহা (২১) পিরোজপুর পৌরসভার শিকারপুর এলাকার রনজিত সাহার ছেলে। এসময় মামলার অপর আসামী পাশ্ববর্তী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার মধুরকাঠী গ্রামের মৃত কাইয়ুমের ছেলে কামরুল ইসলাম (২৫)কে খালাস দেয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩০ জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর পৌরসভার শিকারপুর এলাকায় র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে মাদক ক্রয় বিক্রয়ের সময় প্রদীপ ও কামরুল নামের এই দুই যুবককে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে প্রদীপের শরীর থেকে ৫০১ পিস ইয়াবা জব্দ করে। এ ঘটনায় র‌্যাব-৮এর ডিএডি মশিউর রহমান বাদী হয়ে পিরোজপুর সদর থানায় ঐদিন রাতেই দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial