কাউখালীতে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
কাউখালী প্রতিনিধি :
কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন।
এ সময় কাউখালী থানা পুলিশ, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেন ও র্যাব এর বরিশাল জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনা মুলক লিফলেট বিতরন করে।
জানাগেছে, কাউখালীর বেকুটিয়া ফেরিঘাট এবং আমরাজুড়ি ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর বিভিন্ন অপরাধে খান স্টোর, মানিক স্টোর, প্রিয়াংকা হোটেল, বিসমিল্লাহ হোটেল, আল-আমিন হোটেল এবং মিজান বেকারীসহ ছয়টি প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করা হয়।
