চিতলমারীতে ছাত্রীদের হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত
চিতলমারী প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারীতে আন্তঃ উপজেলা মাধ্যমিক স্কুল পর্যায়ে ছাত্রীদের হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বাগেরহাট জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় উপজেলার হাসিনা বেগম মাধ্যমিক বিদ্যলয়ে এ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় হাসিনা বেগম মাধ্যমিক বিদ্যালয় ছয়-এক গোলে চরবানিয়ারী ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্রনাথ বাড়ৈর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান মোঃ রাশেদ শেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা ক্রীড়া অফিসার মোঃ আলিমুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহামন। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী, হাসিনা বেগম মাধ্যমিক বিদ্যালয়েল সহকারি প্রধান শিক্ষক মোঃ শামিম খান, উপজেলা ছাত্রলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রুবেল মুন্সী প্রমূখ। খেলাটি পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মুস্তাহিদুর রহমান মুক্ত ও জাহাঙ্গীর হোসেন বিন্দু। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
