স্কুল পর্যায়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার :
“স্কুলই হোক বিজ্ঞার শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর ইউনিয়ন বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
সোমবার দিনব্যাপি এ অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট মোঃ শাহ আলম। তিনি বলেন, বিজ্ঞানের বিকল্প কিছু নাই। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞানকে জানতে হবে। বিজ্ঞানকে ভালোবাসতে হবে। তিনি বলেন, আগে কখনও এই শিক্ষা প্রতিষ্ঠানে এরকম মেলা হয় নাই। প্রতি বছর এটি অব্যাহত থাকবে বলে তিনি ঘোষনা দেন। তিনি বলেন আজকের এই মেলায় যারা প্রজেক্ট তৈরি করে নিয়ে এসেছ তারা সকলেই এক এক জন বিজ্ঞানী। এখান থেকে তোমরা অনেক কিছু জানতে ও শিখতে পারবে যা তোমাদের শিক্ষা জীবনে অবশ্যই কাজে লাগবে। এটি শিক্ষার একটি অংশ বলেও তিনি উল্লেখ করেন।
মেলায় বিভিন্ন ধরনের ৩০টি প্রজেক্ট স্থান পায়। মেলায় স্কুলের এসএমসি সদস্য, পিটিএ কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মেলা শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় পিরোজপুর গণ উন্নয়ন সমিতি এ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
