প্রধান সূচি

ভোলায় ৩৫ দোকান পুড়ে ছাই

ভোলা প্রতিনিধি :

ভোলার তজুমদ্দিন উপজেলার খাসেরহাট বাজার নামক এলাকায় অগ্নিকান্ডে ৩৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

সোমবার ভোরের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তজুমদ্দিন, বোরহানউদ্দিন ও ভোলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে মালপত্রসহ ৩৫টি দোকান পুড়ে যায়।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল আহমেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহিন মন্ডল জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial