পাইকগাছায় সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ৯১তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছার সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে সোমবার সকালে পরিষদের নতুন বাজারস্থ কার্যালয়ে সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিষদের উপদেষ্টা কাজী জামান উল্লাহ, মনিরুল ইসলাম, শ্যাম সুন্দর ভদ্র, এসএম জিল্লুর রহমান, এসএম ছলেমান, নূর আলী, সাবেক ইউপি সদস্য শের আলী সরদার, রহমত আলী ও সমীরণ ঘোষ।
উল্লেখ্য, আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা ও খান বাহাদুর উপাধিখ্যাত সাহিত্যিক কাজী ইমদাদুল হক ১৮৮২ সালের ৪ নভেম্বর পাইকগাছার গদাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯২৬ সালের ২০ মার্চ মৃত্যুবরণ করেন।
Please follow and like us:
« ভোলায় ৩৫ দোকান পুড়ে ছাই (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় গভীর রাতে জমি দখল চেষ্টার অভিযোগ »
