প্রধান সূচি

পাইকগাছায় চাচার হাতে ভাইপো জখম

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার হাতে ভাইপো জখম হওয়ার ঘটনা ঘটেছে। মারাত্মক আহত অবস্থায় ভাইপো লাভলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের রওশন গাজীর ছেলে লাভলু গাজীর পরিবারকে তার চাচা মেছের গাজীর ছেলে মোশারফ হোসেন শরিকের পুকুরে গোসল করতে নিষেধ করে। বিষয়টি নিয়ে ঘটনারদিন সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে মানিকতলা বাজারে লাভলু চাচা মোশারফের কাছে গোসল করতে নিষেধ করার বিষয়টি জানতে চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা মোশারফের হাতে থাকা হাতুড়ি দিয়ে ভাইপো লাভলুর মাথায় আঘাত করলে লাভলু মারাত্মক জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মিঠুন দেবনাথ জানান, লাভলুর মাথায় মারাত্মক জখম হয়েছে। বেশ কয়েকটি সেলাই দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে লাভলুর পিতা রওশন গাজী জানিয়েছেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial