ইন্দুরকানীর পাড়েরহাটে ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে ইন্দুরকানী উপজেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন পাড়েরহাট ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা করেন। এতে আহবায়ক মোঃ তরিকুল ইসলাম (তরুন), সিনিয়ার যুগ্ন-আহবায়ক এমরান হাওলাদার, যুগ্ন আহবায়ক ফেরদাউস গাজী, মোঃ খায়রুল ইসলাম, মোঃ সাদ্দাম তালুকদার (নয়ন) মোঃ সাইফুল ইসলাম, মোঃ ছগির হোসেন, মোঃ মিজানুর রহমান ফকির, মোঃ সবুজ খান, মোঃ মাহফুজুর রহমান, (মানসা), সদস্য সচিব মোঃ জিয়াউল ফকিরকে সহ ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, ছাত্র নেতা মোঃ ছাদিকুল ইসলাম, সায়মুন আহমেদ, জসিম খান রনি, শামীম রেজা, জুয়েল রানা, বরকত উল্লাহ, রাকীব প্রমুখ।
Please follow and like us:
« পাইকগাছায় মৎস্যচাষ প্রযুক্তি প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষন কর্মশালা »
