কাউখালীতে চার দিনব্যাপী কৃষি মেলা সমাপ্ত
কাউখালী প্রতিনিধি :
জেলার কাউখালীতে চার দিনব্যাপী অনুষ্ঠিত কৃষি ও প্রযুক্তি মেলা আজ রবিবার বিকেলে শেষ হয়েছে।
উপজেলা পরিষদ মাঠে পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে কাউখালী কৃষি অফিসের আয়োজনে মেলার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস. এম আহসান কবীর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা অপূর্ব লাল সিকদার, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন প্রমুখ।
এ মেলায় কৃষি পণ্য ও উপকরণসহ ১৬টি ষ্টল অংশ নেয়। মেলায় ৫৮ জন কৃষক-কৃষানীকে পুরস্কৃত করা হয় ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার চার দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্ধোধন করেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি।
Please follow and like us:
« স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুই বিভাগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মশালা »
