প্রধান সূচি

ইউপি নির্বাচনে বরিশাল বিভাগে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

কন্ঠ রিপোর্ট :

বরিশাল বিভাগে আসন্ন ইউনয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ মনোনয়ন দান করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দেউলবাড়ী-দোবড়া ইউনিয়ন পরিষদে মোঃ ওয়ালী উল্লাহ, কলারদোয়ানিয়া ইউনিয়নে মোঃ আলাউদ্দিন ও শ্রীরামকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তম কুমার মৈত্রকে মনোনয়ন দেয়া হয়।

ঝালকাঠি জেলার সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদে আবুল বাসার খান এবং কাঁঠালিয়া উপজেলার কাঠালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ রবিউল ইসলাম কবির শিকদারকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়েছে।

ভোলা জেলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ আমানত উল্লাহ, দৌলতখান উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ হামিদুর রহমান টিপু এবং একই উপজেলার সৈয়দপুর ইউনিয়নে শহী ছরওয়ার (ভুট্টো তালুকদার) কে মনোনয়ন দেয়া হয়েছে।

বরগুনা জেলার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নে মোঃ নজির হোসেন কালু পাটয়ারী, ছোটবগী ইউনিয়নে মোঃ তৌফিক উজ্জামান, কড়ইবাড়ীয়া ইউনিয়নে মোঃ জসিম উদ্দিন মোল্লা, বড়বগী ইউনিয়নে মোঃ আলমগীর মিঞা ও নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ দুলাল ফরাজীকে মনোনয়ন দেয়া হয়েছে।

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদে মোঃ আনছার উদ্দিন মোল্লা, ধুলাসার ইউনিয়নে মোঃ আব্দুল জলিল এবং দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়ন পরিষদে মোঃ নজির সরদারকে মনোনয়ন দেয়া হয়েছে। সূত্র : বাসস।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial