প্রধান সূচি

স্বরূপকাঠিতে বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

স্বরূপকাঠি প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্বরূপকাঠি উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও ছারছীনা মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক কর্মসুচী পালন করেছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৌর শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে র‌্যালীটি পৌরশহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামের সামনে এসে শেষ হয়। পরে অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র মোঃ গোলাম কবির, সহকারী কমিশনার (ভুমি) মোঃ বশির আহমেদ। সমাজসেবা কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় আরো বক্ত্যব্যে রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুদ্দিন ওয়ালিদ. মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. জাহিদ হোসেন, মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে শিশুদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। অপরদিকে, দেশের অন্যতম ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র উপজেলার ছারছীনা আলেয়িয়া মাদ্রাসা দিনটি বিশেষভাবে পালন করেন। দিনটি উপলক্ষে সকাল সাতটার দিকে মাদ্রাসার সামনে পতাকা উত্তলন করে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে তারা দিনটির সূচনা শুরু করেন। পরে মাদ্রাসার ছাত্রদের মধ্যে রচনার প্রতিযোগীতাসহ জাতির পিতার জীবনি নিয়ে আলোচনা করা হয়। সেখানে বক্ত্যব্যে রাখেন, মাদ্রাসার ভাইস পিন্সিপাল মাওলানা মোঃ রুহুল আমীন, মাওলানা মোঃ ওহিদুল আলম, মাওলানা মো. মফিজ উদ্দিন প্রমুখ। মাদ্রাসার প্রিন্সিপাল ড. সৈয়দ মোঃ শরাফাৎ আলী জানিয়েছেন, এছাড়াও জুমার নামাজের পর আলোচনাসভাসহ মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial