মঠবাড়িয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
মঠবাড়িয়া প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে শুক্রবার দিনব্যপী মঠবাড়িয়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের উদ্যোগে এক বণ্যাঢ্য র্যলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, কেন্দ্রীয় সাচিব নেতা ডাঃ এম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন, সাবেক উপজেলা চেয়ারম্যান সাদিকুর রহমান, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, থানা অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম, উপজেলা আ’লীগ সহ- সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, উপজেলা আ’লীগ সহ-সভাপতি আরিফ-উল-হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, সাংবাদিক মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ প্রমূূূূখ।
