প্রধান সূচি

বঙ্গবন্ধু’র জন্ম না হলে বাঙ্গালী স্বাধীন রাষ্ট্র পেত না …. এ কে এম এ আউয়াল

ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল বলেছেন, বর্তমান প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না। এই প্রজন্মকে বঙ্গবন্ধু ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানানোর দায়িত্ব আমাদের। বঙ্গবন্ধু’র জন্ম না হলে বাঙ্গালী স্বাধীন রাষ্ট্র পেত না। তিনি শিক্ষকদের অনুরোধ করে বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস শোনাতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ শুক্রবার পিরোজপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তিন দিনব্যাপী শিশু আনন্দ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তোফায়েল অহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে শিশু আনন্দ মেলার উদ্বোধন করা হয়। পরে শেরেবাংলা পাবলিক লাইব্রেরীর আয়োজনে স্কুল ছাত্র-ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৯ টায় উপজেলা বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান করেন, সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, জেলা প্রশসাক মোঃ খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, জেলা আওয়ামী লীগের পক্ষে পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান তালুকদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদর থানা আওয়ামী লীগ সভাপতি সরদার মতিউর রহমান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন নান্না, জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলুসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে বঙ্গবন্ধু চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনের আনন্দ শিশু মেলাস্থলে গিয়ে শেষ হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসের তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধু’র উপরে কুইজ, রচনা, আবৃত্তি, যেমন খুশী তেমন সাজো ও চিত্রাংকন প্রতিযোগিতা। আগামীকাল রবিবার শিশু আনন্দ মেলার সমাপনী দিনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial