প্রধান সূচি

ইন্দুরকানীতে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসে শিশু সমাবেশ অনুষ্ঠিত এবং শহিদ মিনারের উদ্বোধন

ইন্দুরকানী প্রতিনিধি :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ইন্দুরকানী উপজেলার রামচন্দ্রপুর পঞ্চগ্রাম সম্মিলনী (পিএস) মাধ্যমিক বিদ্যালয় নবনির্মিত শহীদ মিনার প্রাঙ্গনে শুক্রবার সকালে ব্যতিক্রমধর্মী শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদা।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদার, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার (কমান্ডার), ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর মোঃ আবুল খায়ের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পুরবী রানী দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, পিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতিশ চন্দ্র হালদার, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীন হাওলাদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বজলুর রহমান মিন্টু।

অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেণ। বিকেলে রচনা প্রতিযোগীতা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতার আয়োজন করা হয়। পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে বই বিতরণ করা হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial