প্রধান সূচি

মঠবাড়িয়ায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আসামীর জামিন

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়ায় যুবলীগ কর্মী লিটন পন্ডিত হত্যা মামলায় বড়মাছুয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সহ-সভাপতি নাসির উদ্দিন হাওলদারসহ চার আওয়ামী লীগ নেতাকর্মী বুধবার জামিনে মুক্তি  পেয়েছে। জামিনপ্রাপ্তরা হলেন, ইউপি সদস্য জুয়েল তালুকদার, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক কালাম মোল্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শরীফ।

হাইকোর্টে জামিনে থাকা ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা গত ১৯ ফেব্রুয়ারি উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে পিরোজপুর জেলা কারাগারে প্রেরণ করেন। এর আগে উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক কালাম মোল্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শরীফ নি¤œ আদালতে হাজির হলে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাদের জেলা কারাগারে পাঠান।

উল্লেখ্য, গত ২৫ জুলাই আদিপাত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে যুবলীগ নেতা লিটন পন্ডিত নিহত হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই জাকির পন্ডিত বাদী হয়ে মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিউদ্দিন ফেরদৌসসহ ১৫ জন এজাহার ভুক্ত ও অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial