প্রধান সূচি

মঠবাড়িয়ায় পাল্টাপাল্টি মামলায় ৩ মুক্তিযোদ্ধা পরিবার ঘর ছাড়া

মঠাবড়িয়া প্রতিনিধি :

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলায় পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩ মুক্তিযোদ্ধা পরিবার গ্রেফতার আতঙ্কে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই এলাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

থানা সূত্রে জানাযায়, গত ৮ মার্চ সকালে উপজেলার নলিগোলবুনিয়া গ্রামে বিরোধীয় জমির ক্ষেতের কলাই তোলাকে কেন্দ্র করে মৃতঃ মনোহর বিশ্বাসের ছেলে জীবন বিশ্বাস ও স্বপন বিশ্বাস সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই  সহোদরসহ উভয় পক্ষের ৫ জন গুরুতর জখম হয়। এ ঘটনায় আহতরা চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রতিপক্ষ স্বপনের ছেলে সঞ্জয় বিশ্বাস বাদী হয়ে আপন চাচা জীবন বিশ্বাসসহ মুক্তিযোদ্ধা বীরেন্দ্র নাথ বিশ্বাস, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দিলীপ কুমার বিশ্বাস ও সঞ্জিব বিশ্বাসসহ ১০ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন।

অপর দিকে প্রতিপক্ষ জীবন বিশ্বাসও ছোট ভাই স্বপন বিশ্বাসসহ ১৬ জনকে আসামী করে  মঠবাড়িয়া থানায় একটি পাল্টা মামলা দায়ের করেন। মামলা ও পাল্টা মামলায় ওই এলাকায় গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।

মামলার আসামী মুক্তিযোদ্ধা বীরেন্দ্র নাথ বিশ্বাস ও সন্তান সঞ্জীব বিশ্বাস জানান, এই হামলার ঘটনার সময় আমি একটি স্থানীয় শালিশ বৈঠকে উপস্থিত ছিলাম। আমাকে উদ্দেশ্যমূলক জড়ানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত না থেকেও গ্রেফতারের ভয়ে আমরা ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম তারিকুল ইসলাম মামলা ও পাল্টা মামলার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে ঘটনার সাথে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial