প্রধান সূচি

পাইকগাছা উপজেলা শিল্পকলা একাডেমীর সভা

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছা উপজেলা শিল্পকলা একাডেমীর এক সভা বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

শিল্পকলা একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, একাডেমীর সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়, প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী, আব্দুল মজিদ বয়াতী, নিহার রঞ্জন ভদ্র, সুকেন্দ্র বিশ্বাস মৈত্র ও মোঃ সেলিম।

সভায় শিল্পকলা একাডেমীর নতুন ভবন নির্মাণ, ভবন সংস্কার, উপকরণ ক্রয়, শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও শিক্ষকদের বেতন-ভাতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial