পাইকগাছায় মহিলাসহ দুই মাদক বিক্রেতা আটক
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় পৃথক অভিযানে মহিলাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪শ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করে।
পাইকগাছা থানার ওসি মারুফ আহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে ২শ’ গ্রাম গাঁজাসহ নাসিরপুর গ্রামের সালাম গাজীর স্ত্রী অচিন্তা বেগম এবং গড়ইখালী বাজার থেকে মৃত আইয়ুব জোয়াদ্দারের ছেলে রুবেল জোয়াদ্দারকে ২শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
Please follow and like us:
« পিরোজপুরে প্রতারক ও মামলাবাজ আলী আশ্রাফ ফনিকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার »
