মঠবাড়িয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
মঠবাড়িয়া প্রতিনিধি :
জেলার মঠবাড়িয়া উপজেলায় আজ মঙ্গলবার স্থানীয় ৫৬নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিসেস খাদিজা আক্তার খুশবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমীন, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা কৃষ্ণ গোপাল প্রামানিক, প্রধান শিক্ষক মাইনুল ইসলামের, শিক্ষক সুমন হাওলদার প্রমূখ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শুরু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুুতি সভা »
