প্রধান সূচি

মঠবাড়িয়ায় আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়া প্রতিনিধি : 

আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৯ মার্চ মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মঠবাড়িয়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক মিলনায়তনে পৌর আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম সেলিম মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফারুকুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ বেপারী, সহ-সভাপতি হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজ, পৌর যুবলীগের সভাপতি তৌহিদ মাসুম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফেরদৌস মৃধা প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial