প্রধান সূচি

পিরোজপুরে সড়ক দূর্ঘটনা : অল্পের জন্য বেঁচে গেলেন গাড়ির চালক

ষ্টাফ রিপোর্টার :

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে পিরোজপুর জেলা শহরে ডিলারদের কাছে পণ্য পৌচ্ছে দিয়ে কাভার্ড ভ্যান নিয়ে বরিশালে ফিরে যাচ্ছিল আরএফএল কোম্পানির গাড়ি চালক রফিকুল ইসলাম (৩৪)। তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সদর উপজেলার রাণীপুর ব্রিজের কাছে একটি গাছের সাথে ধাক্কা লেগে আটকে যায়। এ সময় গাড়ির  হেলপার বেরিয়ে আসলেও আটকা পড়ে চালক রফিকুল। পরবর্তীতে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি দল প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় রফিকুলকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। জীবনের ঝুঁকি না থাকলেও সে তার পায়ে প্রচন্ড আঘাত পেয়েছে। রফিকুলের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কাঠিপাড়া গ্রামে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial