প্রধান সূচি

জেলা পরিষদের নির্বাচন পূববর্তী সময়ে প্রস্তাবকৃত প্রকল্প বাতিল হচ্ছে

ষ্টাফ রিপোর্টার :
জেলা পরিষদ নির্বাচন পূববর্তী সময়ে প্রস্তাবকৃত প্রকল্প বাতিল হচ্ছে। জেলা পরিষদ নির্বাচনের পূর্ববর্তী সময়ে অনুমোদনের জন্য প্রস্তাবকৃত প্রকল্পের তালিকা বাতিল করে নতুন প্রকল্প তালিকা প্রণয়নের জন্য নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। পিরোজপুরসহ দেশের সকল জেলা পরিষদের এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে। আর এ নির্দেশনার ফলে পিরোজপুর জেলা পরিষদের নির্বাচন পূর্ববর্তী সময়ে তৎকালিন জেলা পরিষদ প্রশাসক কর্তৃক প্রস্তাবকৃত প্রকল্পগুলোও বাতিল হতে পরে বলে জানা গেছে।
জেলা পরিষদের প্রকল্প অনুমোদন সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ অধিশাখা’র উপ-সচিব জুবাইদা নাসরীন স্বাক্ষরিত এক পত্রে জানানো হয় “গত ২৮ ডিসেম্বর-২০১৬ তারিখে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে জেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে পরিষদ দায়িত্বভার গ্রহণ করেছে। নির্বাচনের পূর্ববর্তী সময়ে তৎকালিন প্রশাসকের নেতৃত্বে নেতৃত্বে বিভিন্ন জেলা পরিষদ থেকে প্রকল্প তালিকা অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করা হয়।
যেহেতু জেলা পরিষদ সৃষ্টির প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত পরিষদের কাছে জনগনের প্রত্যাশা অনেক বেশী এবং জনঘনিষ্ট। এ করনে নির্বাচিত পরিষদের মাধ্যমে প্রকল্প পুনঃ অনুমোদন প্রয়োজন।
এমতাবস্থায়, জেলা পরিষদের প্রকল্প প্রস্তার নব নির্বাচিত জেলা পরিষদের অনুমোদন সাপেক্ষে সত্বর প্রেরণের জন্য অনুরোধ করা গেল।”
গত ১ মার্চ স্থানীয় বিভাগের উপ-সচিব জুবাইদা নাসরীন স্বাক্ষরিত এ পত্র দেশের বিভিন্ন জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে প্রেরণ করা হয়।
এ বিষয়ে পিরোজপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ জানান, যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্বাচন পূর্ববর্তী সময়ে প্রস্তাবকৃত প্রকল্পগুলো নব নির্বাচিত পরিষদের মাধ্যমে পুনঃ অনুমোদন করে প্রেরণের নির্দেশনা দিয়েছে। তাই মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পূর্বের প্রস্তাবকৃত প্রকল্প যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ীই কাজ হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের জন্য নেয়া প্রস্তাবকৃত প্রকল্পগুলো ক্ষেত্রে ইতিমধ্যে সেসব প্রতিষ্ঠানের নিবন্ধনের কাগজপত্র চাওয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial