প্রধান সূচি

জনতার মুখোমুখি এমপি রুস্তম আলী ফরাজী : ঘুষ-দুর্নীতি প্রমান করতে পারলে আমি পদত্যাগ করবো

মঠবাড়িয়া প্রতিনিধি :

‘আমার বিরুদ্ধে এক টাকার ঘুষ, দুর্নীতি প্রমান করতে পারলে আমি সংসদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবো। রাজনীতি করতে হলে আগে লোভ সামলাতে হবে। আমার উপর বিশ্বাস রাখুন, পর্যায়ক্রমে মঠবাড়িয়ার সব উন্নয়ন করবো।’

দক্ষিণাঞ্চল উন্নয়ন পরিষদের ব্যানারে আজ মঙ্গলবার বিকেলে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মোস্তফা খেলার মাঠে জনপ্রতিনিধিদের জনগনের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছ রাজনীতির স্বার্থে মুখোমুখি অনুষ্ঠানে  পিরোজপুর-৩ আসনের এমপি ডাঃ রুস্তম আলী ফরাজী এমপি উপরোক্ত কথা বলেন।

ডাঃ রুস্তম আলী ফরাজী অনার্স কলেজের অধ্যক্ষ শাহ আলম আল মারুফের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন, প্রভাষক শাকিল আহমেদ, এডভোকেট হাফিজ উদ্দিন, সুলতান হোসেন জমাদ্দার, আঃ সালাম মেম্বার, হরিদাস শিপন প্রমূখ।

উল্লেখ্য, মঠবাড়িয়ায় জনপ্রতিনিধিদের জনগনের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছ রাজনীতির স্বার্থে বিগত তিন বছরের উন্নয়ণ ও অগ্রযাত্রা তুলে ধরতে সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজী জনগনের মুখোমুখি অনুষ্ঠানের এ আয়োজন করেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial