প্রধান সূচি

ঘুমিয়ে ঘুমিয়ে ওজন কমানোর উপায়ে

কন্ঠ ডেস্ক :

আপনি নিশ্চয়ই জানেন যে ওজন কমানোর জন্য আপনার পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। জানেন কি ঘুমের মধ্যেও কিছুটা ক্যালোরি বার্ন করা যেতে পারে। আর সে জন্য করতে হবে কিছু পদক্ষেপ। এমন কিছু পদ্ধতির কথাই জেনে নিন যা আপনার ঘুমের মধ্যেও আপনার ক্যালোরি খরচ হতে সাহায্য করবে।

গ্রিনটি পান করুন :

গ্রিনটিতে ফ্লেভোনয়েড থাকে যা খাবারে হজম হতে সাহায্য করে। যদি আপনি দিনে ৩ কাপ গ্রিনটি পান করেন তা হলে আপনার ৩.৫ ক্যালোরি খরচ হবে। এমনকী ঘুমের মধ্যেও ক্যালোরি খরচ হবে।

ঠান্ডা পানিতে গোসল :

ঘুমোতে যাওয়ার আগে ঠান্ডা পানিতে গোসল করুন।

রাতে ওয়ার্কআউট করা :

কাজ থেকে ফেরার পর শরীর চর্চা করলে খাবার পরিপাকের হার বৃদ্ধি পায় এবং ঘুমানোর সময় ক্রমান্বয়ে বেশি ক্যালোরি পোড়ে।

ঠান্ডা ঘরে ঘুমান :

নর্থ আমেরিকান জার্নাল অফ মেডিক্যেল সায়েন্সে প্রকাশিত সমীক্ষায় বলা হয়েছে, যারা অপেক্ষাকৃত ঠান্ডা ঘরে ঘুমান তাদের ঘুমের সময় বেশি ক্যালোরি বার্ন হতে থাকে।

রাতের খাবারে কম লবন ব্যবহার করুন :

ওজন কমানোর ক্ষেত্রে রাতের খাবার তালিকা নির্বাচন করতে হবে বেশ সতর্কতার সঙ্গে। এ সময় খাদ্য তালিকায় এমন কোনও খাবার রাখা যাবে না যা আপনাকে মোটা করে তুলবে। আর এই ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হল লবন। সোডিয়াম জাতীয় উপাদান গোটা রাত আমাদের দেহে থেকে যায় এবং খাবার হজমে বাধা দেয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial