প্রধান সূচি

কাউখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও স্লিপ কার্যক্রম বাস্তবায়ন কল্পে কর্মশালা

কাউখালী প্রতিনিধি :

জেলার কাউখালীতে আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও স্লিপ কার্যক্রম বাস্তবায়ন কল্পে দিনব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কাউখালী উপজেলা শিক্ষা কমিটি’র আয়োজনে সকালে উপজেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর।  কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ ইউসুফ আলী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর চঞ্চল কুমার মিস্ত্রী, পিরোজপুর জেলা পরিষদের সদস্য শাহজাদী রেবেকা শাহীন চৈতী, উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোঃ মাহবুবুর রহমান খান, সদস্য হুমায়ুন কবির তালুকদার রাজু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, সাহাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আলম নসু প্রমুখ।

কর্মশালায় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এসএমসি’র সভাপতি ও কমিটির সদস্যসহ স্থানীয় কমিউনিটির প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। শিক্ষার মানোন্নয়নে দলমত নির্বিশেষে পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই।

কর্মশালায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকগণ অংশ নেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial