Monday, March 13th, 2017
পাইকগাছায় মিতালী ফুড প্রোডাক্টস এর উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় মিতালী ফুড প্রোডাক্টস এর উদ্বোধনী অনুষ্ঠান আজ সোমবার সকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের বান্দিকাঠীস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মিতালী ফুড প্রোডাক্টস্ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল গফফার মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। উদ্বোধক অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকতারুজ্জামান বাবু। সাংবাদিক আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, উপজেলা সমবায় অফিসার মুকুন্দ বিশ্বাস, কাউন্সিলর গাজী আব্দুস সালাম, অহেদ আলী গাজী, সরবানু বেগম, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক অজিত বিশ্বাস, সাংগঠনিকবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু’র পলাতক খুনীদের ধরতে সহযোগিতার আশ্বাস
কন্ঠ রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের মধ্যে যারা বিদেশে পলাতক রয়েছেন, তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে বিভিন্ন দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আইজিপি বলেছেন, বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর পলাতক খুনীদের তথ্য আমরা ওইসব দেশের আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষকে জানাবো। আমরা তাদের জানিয়েছি, তারা যেন এই ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখেন। তারা এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ঢাকায় ১৪টি দেশের পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে সোমবার দুপুরে ঢাকার হোটেলবিস্তারিত পড়ুন
ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে
ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসা অত্যন্ত জরুরি। ইলিশের সহনশীল উৎপাদন বজায় রাখার লক্ষ্যে ‘জাটকা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না’ এই স্লোগানে দেশব্যাপী চলছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৭’ পালন। এই সপ্তাহ পালনের উদ্দেশ্য হচ্ছে, দেশে ইলিশ উৎপাদন বৃদ্ধিতে জাটকা সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সর্বসাধারণ বিশেষ করে জেলে, মৎস্যজীবী সম্প্রদায় ও ইলিশের সাথে সম্পৃক্ত ব্যবসায়ী, আড়তদার, বরফকল মালিক, বোট মালিক, দাদনদার এবং ভোক্তাসহ সবাইকে সচেতন ও উদ্বুদ্ধকরণ। একইসাথে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে বিষয়টিকে সামাজিক আন্দোলনে রূপ দেয়া। ইলিশ শুধু জাতীয় মাছ ও সম্পদই নয়।বিস্তারিত পড়ুন
ইসলামের নামে যারা জঙ্গী সন্ত্রাসাদের রাজনীতি করে তারা ইসলামের শত্রু, তারা দেশের শত্রু …. ডেপুটি স্পীকার
মোঃ হাবিবুল্লাহ, স্বরূপকাঠী : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, যারা ইসলামের নামে দেশে জঙ্গী ও সন্ত্রাসবাদের রাজনীতি করে তারা ইসলামের শত্রু দেশের শত্রু। তিনি দরবার শরীফের মাহফিলে আসা লাখো মানুষের কাছে প্রশ্ন করেন, এমন কোন খাদেম বা ঈমানদার বান্দা আছেন, যারা এই জঙ্গীবাদকে সমর্থন করেন ? সন্ত্রাসবাদকে সমর্থন করেন ? তখন উপস্থিত মুসুল্লিরা ‘না না’ রব উচ্চরিত করেন। আজ সোমবার জেলার স্বরূপকাঠী উপজেলার নেছারাবাদের ছারছিনা দরবার শরীফ ও মাদ্রসার তিন দিনব্যপী বার্ষিক ইসালে ছওয়াব মাহফিলে জোহর নামাজবাদ আখেরী মোনাজাত পূর্ব প্রধান মেহমান হিসেবে দেয়া বক্তব্যেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ক্ষতিগ্রস্থদের মাঝে মহিউদ্দিন মহারাজের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়ায় গীলাবাদ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ ৫০ বান ঢেউটিন বিতরণ করেছেন। আজ সোমবার বিকেলে জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষে তার সহোদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম এ ঢেউটিন বিতরণ করেন। অগ্নিকান্ডে একটি ঘর সম্পূর্ন ভস্মিভুত হওয়ায় ওই পরিবারকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, তুষখালী ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত খান, ধানীনাফা ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
