প্রধান সূচি

মঠবাড়িয়ায় ক্ষতিগ্রস্থদের মাঝে মহিউদ্দিন মহারাজের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি :

জেলার মঠবাড়িয়ায় গীলাবাদ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ ৫০ বান ঢেউটিন বিতরণ করেছেন।

আজ সোমবার বিকেলে জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষে তার সহোদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম এ ঢেউটিন বিতরণ করেন। অগ্নিকান্ডে একটি ঘর সম্পূর্ন ভস্মিভুত হওয়ায় ওই পরিবারকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, তুষখালী ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত খান, ধানীনাফা ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ তালুকদার, আমড়াগাছিয়া ইব্রাহীম খলিল ফরাজী, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, মঠবাড়িয়া সদর ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসান, উপজেলা আওলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি প্রমূখ।

এছাড়া সম্পতি মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামে বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টি’র সময় বর্জ্রপাতে একই পরিবারের তিনটি গাভী মারা যাওয়ায় হতদরিদ্র বিধবা ফাতেমা আক্তারকে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন মহিউদ্দিন মহারাজের ভাই ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial