প্রধান সূচি

পিরোজপুরে গৃহবধু আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ৩

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দেবরকাঠী গ্রামে রূমা আক্তার (২২) নামে এক গৃহবধুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে পিরোজপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনায় নিহতের স্বামী রাজু সেখ, শ্বশুর সিদ্দিকুর রহমান এবং শ্বাশুড়ি এলিজা বেগমকে গ্রেফতার করেছে। তবে এটি আত্মহত্যা নাকি শ্বাসরোধ করে  হত্যা সে বিষয়ে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার ওসি মোঃ মাসুমুর রহমান বিশ্বাস। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা রুজ করা হয়েছে। পরবর্তীতে ময়না তদন্তের রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ, পুলিশ রবিবার দুপুরে নিহত রূমার শ্বশুরবাড়ি থেকে তার (রূমা) লাশ উদ্ধার করে। নিহত রূমা দেবরকাঠী গ্রামের রাজু সেখের স্ত্রী এবং সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামের সিদ্দিক হাওলাদারের মেয়ে। গত প্রায় তিন বছর আগে রাজু’র সাথে পারিবারিকভাবে রূমার বিয়ে হয়।

রূমার ফুফাতো ভাই জুয়েল জানায়, রূমার স্বামী রাজু পেশায় একজন ভাড়ায় মোটর সাইকেল চালক। তার সাথে অন্য একটি মেয়ের অনৈতিক সম্পর্ক রয়েছে। এ নিয়ে স্ত্রী রূমার সাথে প্রায়ই পারিবরিক কলহ হতো। এর জের ধরেই শনিবার রাতে রূমাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।

এ ঘটনায় রবিবার বিকেলে নিহতের মামা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে রূমার স্বামীসহ তিনজনকে আসামী করে আত্মহত্যা প্ররোচনার একটি মামলা দায়ের করেছে। পুলিশ মামলার তিন আসামী রূমার স্বামী রাজু সেখ, রাজুর বাবা সিদ্দিকুর রহমান সেখ এবং মা এলিজা বেগমকে গ্রেফতার করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial