পাইকগাছা উপজেলা আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু, আবু জাফর সিদ্দিকী রাজু, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রণজিৎ সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, শিক্ষক খালেকুজ্জামান, সাংবাদিক আব্দুল আজিজ, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক দাউদ শরীফ প্রাক্তন অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম।
সভায় পৌর এলাকার বাসষ্ট্যান্ড সংলগ্ন নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ টোল আদায়, বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদক বিরোধী সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়।
