পাইকগাছায় মিতালী ফুড প্রোডাক্টস এর উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় মিতালী ফুড প্রোডাক্টস এর উদ্বোধনী অনুষ্ঠান আজ সোমবার সকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের বান্দিকাঠীস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মিতালী ফুড প্রোডাক্টস্ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল গফফার মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। উদ্বোধক অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকতারুজ্জামান বাবু।
সাংবাদিক আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, উপজেলা সমবায় অফিসার মুকুন্দ বিশ্বাস, কাউন্সিলর গাজী আব্দুস সালাম, অহেদ আলী গাজী, সরবানু বেগম, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক অজিত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন বাবু, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, আওয়ামী লীগ নেতা বিভূতি ভূষণ সানা, আরশাদ আলী বিশ্বাস, জেলা ছাত্রলীগ নেতা শেখ মোঃ শাকিল, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, আলহাজ্ব মুরশাফুল আলম। বক্তব্য রাখেন, আমিনুর রহমান, আব্দুল মান্নান, হাফেজ মাওঃ আব্দুর রকিব, নূর আলী মোড়ল, হাফিজুর রহমান, আসাদুল ইসলাম, ফাতেমা আলম, করিমনন্নেছা ও রোকেয়া বেগম।
