প্রধান সূচি

পাইকগাছায় এডাস স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় ইউনিভার্স্যাল এডাস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ইউনিভার্স্যাল এডাস স্কুল মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, রবি শংকর মন্ডল, কবিতা দাশ, যুবলীগ নেতা জগদীশ চন্দ্র রায়, পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী গাইন, মনিরুজ্জামান মনি, জিএম শফিকুল ইসলাম, আব্দুল জব্বার সরদার, আলমগীর সরদার, শেখ মামুনুর রশীদ, এসএম রজত আলী, এসএম মনিরুজ্জামান মনি, অমর কৃষ্ণ মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল, বাবু রাম মন্ডল, শেখ রুহুল কুদ্দুস, মুজিবর কাগুজি, গাজী শাহরাবুল ইসলাম, শেখ শরিফুল ইসলাম, দিপংকর মন্ডল ও শ্রমিক নেতা শেখ মিথুন মধু।

প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রদীপ সরকার। বক্তব্য  রাখেন, শিক্ষক মৃগাঙ্গ সরকার, বাবলু সরকার, একান্ত মন্ডল, তুষার ঢালী, শিউলী বিশ্বাস, সুইট সরকার, প্রভাবতী সরকার, নির্মলা রায়, নাজমুন নাহার, তানজিল রুমা, শিক্ষার্থী তানজিমুল আলম ও সেজুতি দাশ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial