প্রধান সূচি

জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত : মাদকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুর জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমির কুমার দাস বাচ্চু, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

সভায় জেলার আইন-শৃংখলা, মাদক, জঙ্গী ও সন্ত্রাস বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন জানান, জেলার আইন-শৃংখলা পরিস্থিতি সন্তোসজনক। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলছে উল্লেখ করে তিনি বলেন, মাদকের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তাই পিরোজপুরেও মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial